JAMHS Logo
ঐতিহাসিক শতবর্ষ পদার্পণ উৎসব ও পুনর্মিলনী ২০২৬

ঝিটকা আনন্দ মোহন
উচ্চ বিদ্যালয়

Jhitka Ananda Mohon High School • Estd. 1892 (High School 1926)

শতবর্ষ উৎযাপন পরিষদ কতৃক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও কেন্দ্রীয় নিবন্ধন পোর্টাল

উৎসবের বছর: ২০২৬ স্থান: ঝিটকা, হরিরামপুর, মানিকগঞ্জ নিবন্ধন ফি: ৳ 1,000

1

নিবন্ধিত শিক্ষার্থী

0

ফি পরিশোধ ও অনুমোদিত

1

অংশগ্রহণকারী ব্যাচ

১০০+ বছর

গৌরবময় ঐতিহ্য (১৯২৬-২০২৬)

ঐতিহাসিক পটভূমি

১৩৩ বছরের দীপশিখা: ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়

১৮৯২ খৃঃ ঘুনী গ্রাম নিবাসী স্বর্গীয় কালি নারায়ণ রায় নামক এক মহাপুরুষ কর্তৃক ঝিট্কা মধ্য ইংরেজী বিদ্যালয় স্থাপিত হয়। তাহারই পরিপূর্ণ রূপ ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়।

পরবর্তীতে ১৯২৬ সনে স্থানীয় বিদ্যোৎসাহী জমিদার বাবু যজ্ঞেশ্বর পোদ্দার মহাশয় বিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার উদ্দেশ্যে প্রয়োজনীয় জায়গা-জমি, ঘর ও যাবতীয় অর্থ প্রদান করেন এবং তাহার পিতার নামানুসারে বিদ্যালয়ের নামকরণ করা হয় "ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়"।

১৯২৯ খৃঃ এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি ঐতিহাসিক কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রথম স্বীকৃতি লাভ করে এবং বর্তমানে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বমহিমায় প্রজ্জ্বলিত।

এক নজরে প্রতিষ্ঠান

প্রাথমিক সূচনা: ১৮৯২ খ্রিষ্টাব্দ
উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা: ১৯২৬ খ্রিষ্টাব্দ (শতবর্ষ)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি: ১৯২৯ খ্রিষ্টাব্দ
অবস্থান: বাসুদেবপুর, ইছামতি নদীর তীর, ঝিটকা
প্রধান পৃষ্ঠপোষক: স্বর্গীয় যজ্ঞেশ্বর পোদ্দার মহাশয়
উপহার ও সুযোগ-সুবিধা

শতবর্ষ উৎসবে আপনার জন্য যা যা থাকছে

নিবন্ধিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য শতবর্ষ উৎযাপন পরিষদের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার সামগ্রী ও দিনব্যাপী আয়োজন

শতবর্ষ টি-শার্ট ও ক্যাপ

শতবর্ষের লোগো খচিত প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমাইজড টি-শার্ট এবং মেমোরিয়াল ক্যাপ প্রদান করা হবে।

রঙিন স্মারক ম্যাগাজিন

বিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস, স্মৃতিচারণী প্রবন্ধ ও বিরল আলোকচিত্র সম্বলিত ঐতিহাসিক স্মরণিকা প্রকাশনা।

দিনব্যাপী সুস্বাদু খাবার

সকালের প্রাতঃরাশ, দুপুরবেলার রাজকীয় ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজ এবং সান্ধ্যকালীন চা-নাস্তার সুব্যবস্থা।

স্মৃতি স্মারক, আইডি ও ব্যাজ

অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীর জন্য আনুষ্ঠানিক ফটো আইডি কার্ড, শতবর্ষ ব্যাজ এবং সম্মাননা স্মারক।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি

জাতীয় ও স্থানীয় তারকা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, স্মৃতিচারণ এবং চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শনী।

ব্যাচভিত্তিক মিলনমেলা ও আড্ডা

বহু বছর পর নিজ নিজ ব্যাচের সহপাঠীদের সাথে প্রাণখোলা আড্ডা, গ্রুপ ফটোসেশন ও শিক্ষাজীবনের সোনালী স্মৃতি রোমন্থন।

অনুষ্ঠানসূচি

শতবর্ষ পুনর্মিলনী উৎসবের সম্ভাব্য কর্মসূচি

ঐতিহাসিক শতবর্ষ উদযাপনের দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানমালার রূপরেখা

০৮:০০ AM

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি

ব্যান্ডপার্টি ও প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐতিহাসিক ঝিটকা বাজারে আনন্দ র‍্যালি।

০৯:৩০ AM

উদ্বোধন, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, শতবর্ষের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা।

১০:৩০ AM

স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভা

বিদ্যালয়ের প্রবীণ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ।

০১:০০ PM

প্রীতিভোজ (মধ্যাহ্নভোজ) ও নামাজ / বিশ্রাম

সম্মেলন প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজ ও নামাজ / ব্যক্তিগত বিশ্রামের বিরতি।

০৩:০০ PM

ব্যাচভিত্তিক মুক্ত আড্ডা, সেলফি ও স্মৃতিচারণ

নির্দিষ্ট ব্যাচ প্যাভিলিয়নে সহপাঠীদের সাথে ফটোসেশন, উপহার ও স্মারক ম্যাগাজিন বিতরণ।

০৫:০০ PM

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও তারকাদের গান

বিশিষ্ট সংগীতশিল্পীদের পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশিত গান-নাটক ও চোখ ধাঁধানো আতশবাজি।

সহজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া

নিবন্ধন সম্পন্ন করার সহজ ৪টি ধাপ

মাত্র ২ মিনিটে অনলাইন ফর্ম পূরণ করে শতবর্ষ উৎসবে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন

১

অ্যাকাউন্ট তৈরি

আপনার পূর্ণ নাম, মোবাইল নম্বর এবং এসএসসি ব্যাচ দিয়ে নিবন্ধন ফরম পূরণ করুন।

২

ফি পরিশোধ

আপনার ব্যাচ সমন্বয়কের বিকাশ/নগদ/রকেটে ৳1,000 ফি প্রদান করুন অথবা সরাসরি ক্যাশ দিন।

৩

TrxID সাবমিট

ড্যাশবোর্ডে লগইন করে কাকে পেমেন্ট করেছেন তা সিলেক্ট করুন এবং TrxID লিখে সাবমিট করুন।

৪

অনুমোদন ও রসিদ

সমন্বয়ক অনুমোদন করলেই ড্যাশবোর্ডে স্ট্যাটাস 'Paid' হবে এবং আপনি অফিসিয়াল শতবর্ষ তালিকায় যুক্ত হবেন।

ব্যাচভিত্তিক সক্রিয়তা

শীর্ষ নিবন্ধিত এসএসসি ব্যাচসমূহ

সকল শিক্ষার্থীদের তালিকা দেখুন →

2017

এসএসসি ব্যাচ

1 জন নিবন্ধিত
প্রশ্নোত্তর

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

শতবর্ষ উৎসব ও নিবন্ধন সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তর

ঐতিহাসিক শতবর্ষ পদার্পণ ২০২৬

আপনিও কি এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের গর্বিত শিক্ষার্থী?

স্মৃতিবিজড়িত শতবর্ষ পুনর্মিলনী উৎসবের অংশ হতে আজই আপনার তথ্য নিবন্ধন সম্পন্ন করুন। সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সাথে সোনালী ক্যাম্পাসে আবার দেখা হবে!