ফি পরিশোধ নির্দেশিকা
শতবর্ষ নিবন্ধন ফি পরিশোধের নিয়মাবলী
নির্ধারিত ফি: ৳1,000 (প্রতি শিক্ষার্থী)
শতবর্ষ নিবন্ধন ফি পরিশোধের সাধারণ নিয়মাবলী:
- সমন্বয়কের মাধ্যমে পেমেন্ট: প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ব্যাচ সমন্বয়ক অথবা সমগ্র বিদ্যালয়ের সার্বিক সমন্বয়কদের মোবাইল নম্বরে (বিকাশ/নগদ/রকেট) ফি প্রদান করবেন অথবা সরাসরি সমন্বয়কের নিকট নগদ পরিশোধ করতে পারবেন।
- লগইন করলেই নম্বর দেখতে পাবেন: স্টুডেন্ট অ্যাকাউন্টে লগইন করলেই ড্যাশবোর্ডে আপনার ব্যাচের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কদের নাম, পদবী ও মোবাইল নম্বর দেখতে পাবেন।
- সমন্বয়ক নির্বাচন ও তথ্য সাবমিট: ফি পরিশোধের পর ড্যাশবোর্ডে এসে পেমেন্ট মাধ্যম নির্বাচন করে ড্রপডাউন থেকে কোন সমন্বয়কের নিকট ফি প্রদান করেছেন তা সিলেক্ট করবেন এবং বিকাশ/নগদের TrxID প্রদান করবেন (সরাসরি নগদ দিয়ে থাকলে নগদ অপশন সিলেক্ট করবেন)।
- যাচাই ও অনুমোদন: আপনার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক তথ্যটি যাচাইপূর্বক পেমেন্ট 'অনুমোদিত ও পেইড' মার্ক করবেন এবং আপনার প্রোফাইল সাথে সাথে পেইড হয়ে যাবে।
আপনার ব্যাচের সমন্বয়কদের নম্বর খুঁজছেন?
লগইন করলে আপনার ব্যাচের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কদের তালিকা ড্যাশবোর্ডে দেখতে পাবেন অথবা পাবলিক তালিকা দেখুন।